বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

সোনারগাঁয়ে ১৫ টি অস্থায়ী হাটের ইজারা

  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৪.৩৬ এএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

সোনারাগাঁয়ে ১৫টি অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুন) সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নে ১৫টি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের অনুমতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অস্থায়ীভাবে ১৫টি হাটের ইজারার জন্য দরপত্র বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ জুন দরপত্র জমা দেওয়ার শেষ দিন।

যেসব অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে- অলিপুরা বাজার কবরস্থান সংলগ্ন অস্থায়ী হাট, আলমদী কালভার্ট সংলগ্ন হারুনের মাঠ অস্থায়ী হাট, রিলায়েন্স হাউজিং এর খোলা মাঠে অস্থায়ী গরুর হাট, বস্তল এম্পিয়ার ষ্টীল মিল সংলগ্ন মাঠ অস্থায়ী গরুর হাট, হাট শিলাব বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, তালতলা বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, বন্ধীর বাজারের দক্ষিন পার্শ্বে চরনোয়াগাঁও বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, বৈদ্যেরবাজার বালুর মাঠ সংলগ্ন অস্থায়ী হাট, মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, মঙ্গলেরগাঁও গিয়াস উদ্দিন সাহেবের বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, খুলিয়াপাড়া মিলন মিয়ার বালুর মাঠ অস্থায়ী গরুর হাট, হোসেনপুর করবস্থান সংলগ্ন বিল্লাল বেপারীর বাড়ীর পার্শ্বেঅস্থায়ী গরুর হাট, চর কিশোরগঞ্জ বালুর মাঠ প্রাঙ্গনে অস্থায়ী গরুর হাট, বারদী ইউনিয়নের ফুলদী বাগেরপাড়া বিলকী বাড়ী আমিন মেম্বারের বালুর মাঠ অস্থায়ী গরুর হাট, নয়াপুর বাজারের পিছনে বাচ্চু মেঘারে আম বাগানে অস্থায়ী গরু ছাগলের হাট।

এই ১৫টি অস্থায়ী হাটের বাইরে সোনারগাঁও পৌরসভার মুন্সীরাইল বাজারে আরও একটি পশুর হাট কয়েক বছর ধরে বসছে। এ হাটের অনুমোদন দেয় পৌরসভা কর্তৃপক্ষ। ১৬টি অস্থায়ী পশুর হাট ছাড়াও উপজেলার আনন্দবাজার ও কাইকারটেকে দুটি বৃহত্তর স্থায়ী পশুর হাট রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এবং এলাকাবাসী যাতে নির্বিঘ্নে কাছাকাছি স্থান থেকে পশু কিনতে পারে সে জন্যই এত বেশি সংখ্যক হাটের অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort