রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে সরকারি জমি দখলে নিতে নবাগত ইউপি মেম্বারদের বালু ভরাটের মহোৎসব

  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৪১ এএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের তোহা বাজারের জমি দখলে নিতে নবী হোসেন ও আলমগীর মেম্বারের কারিশমা চলছে।
জানা গেছে, সরকারি জমি দখল নিতে জোরপূর্বক বালু ভরাট করার অভিযোগ উঠেছে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৮নং ওয়ার্ডের মেম্বার নবী হোসেন ও ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলমগীরের বিরুদ্ধে। এ ঘটনায় বৈদ্যেরবাজার ইউনিয়নের ছনপাড়া এলাকার মৃত. জোহর আলী মোল্লার ছেলে মুজাহিদুল ইসলাম বকুল বাদি হয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজারের হাটের নিচে তোহা বাজারের জায়গায় বালু ভরাট করে বিক্রির পাঁয়তারা করছে, সরকারি এ জায়গা সাধারণ মানুষের বিক্রি করার ক্ষমতা না থাকলেও কোন অশুভ শক্তির জোরে তারা বালু ভরাট করে যাচ্ছে।
অভিযোগ থেকে আরো জানা যায়, তারা এ কাজে সফল হলে ভবিষ্যতে যে কোন লোক বাজারে অপরাধমূলক কাজ করতে পিছ’পা হবে না এবং ভবিষ্যতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। ইতিমধ্যেই ভূমিদস্যু মহলটি তোহা বাজার জায়গার কিছু অংশ ভরাট করে ফেলেছে।
সরেজমিনে তোহা বাজারে খোঁজখবর নিলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, নবী ও আলমগীর মেম্বারের নেতৃত্বে রাতের আঁধারে এ সরকারি জায়গা বালু ভরাট করে বিক্রির পাঁয়তারা চলছে।
জোরপূর্বক বালু ভরাটের অভিযোগের বিষয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৮নং ওয়ার্ডের মেম্বার নবী হোসেন জানান, আমার বিরুদ্ধে যারা এসব অভিযোগ করছে তা সম্পূর্ন মিথ্যে। আপনার যদি সময় থাকে তাহলে সরেজমিনে এসে তদন্ত করে দেখেন। আমি জায়গা দখল করেছি কি না।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, এমন একটি ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort