শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

সোনারগাঁয়ে দুই এসআইয়ের মৃত্যু ‘পূর্ব পরিকল্পিত’, ২ পরিদর্শক বদলী

  • আপডেট সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৩৬ পিএম
  • ৫২১ বার পড়া হয়েছে

আটক মাদক ব্যবসায়ী নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার দুই উপপরিদর্শককে (এসআই) পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন মাদক ব্যবসায়ী আলমগীর। আটকের পর ওই মাদক ব্যবসায়ীকে চালকের আসনে বসিয়ে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যান দায়িত্বরত পুলিশ সদস্যরা। সেখান থেকে শেষে থানায় আনার সময় আসামিকে আবারও গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া হয়। গত ১৭ জানুয়ারি সোনারগাঁয়ে আসামিসহ ব্যক্তিগত গাড়ি খাদে পড়ে দুই এসআই নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে ২১ জানুয়ারী একটি হত্যা মামলায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে। ওই ঘটনার সময় আসামি গাড়ি চালাচ্ছিলেন কি না, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আদালত থেকে মামলার এজাহার সংগ্রহ করে এসব তথ্য জানা গেছে।

এ ঘটনায় গত বুধবার সোনারগাঁ থানার পরিদর্শক ( তদন্ত ) শফিকুল ইসলাম ও এএসআই রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। সেদিন খাদে পড়া গাড়িতে রফিকুল ছিলেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বদলির তথ্য নিশ্চিত করেছেন। তবে এটি নিয়মিত বদলির অংশ বলেই দাবি করেন তিনি।

সোনারগাঁ থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মাহফুজুর রহমান বাদী হয়ে করা মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ১৭ জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে ৪২ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাঁশখালিয়া গ্রামের মো. তৈয়ব আলীর ছেলে মো. আলমগীর (৩০)। তাঁকে (আসামি) পুলিশ সদস্যরা গাড়ি চালানোর দায়িত্ব দিয়ে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যান। সেখানে মাদকসহ আসামিকে নিয়ে সংবাদ সম্মেলন হয়। সন্ধ্যা হয়ে যাওয়ায় ও পুলিশ সদস্যরা গাড়ি চালাতে না পারার কারণে আসামি আলমগীরকে দ্বিতীয় দফায় আবারও গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া হয়। আসামি সোনারগাঁ থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে থাকা অবস্থায় পরিকল্পিতভাবে গাড়ি খাদে ফেলে দুই এসআই কাজী সালেহ উদ্দিন ও শরীফুল ইসলামকে হত্যা করে পালিয়ে যান। ঘটনার আট দিন পর পলাতক আসামি আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort