সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

সোনারগাঁয়ে ৪৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৯.১৭ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালিয়ে ৪৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মহাসড়কের রতনদী এলাকায় ক্যানটাকি ফ্যাক্টরির সামনে সোনারগাঁ থানা পুলিশ একটি যাত্রীবাহী বাস থেকে ৪৬ হাজার পিস ইয়াবার চালানসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের শনিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা। গ্রেফতারকৃতরা হলো নেত্রকোনা জেলার সুশন দূর্গাপুর থানার পূর্ব দশাল গ্রামের হোসেন আলীর ছেলে মো. মাইনুদ্দিন (৩০), গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (২৩) ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মেইন আলামপুর গ্রামের শেখ আইনুদ্দিনের ছেলে মো.শরিফুল ইসলাম (৩৫)।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স কিং পরিবহন নামে একটি বাসে ইয়াবার চালান রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রতনদী এলাকায় অবস্থান নেয়। রাত ৮টার দিকে বাসটির গতিরোধ করে ভেতরে উঠে তল্লাশি চালিয়ে বাসের যাত্রীদের মাথার উপরে থাকা কেবিন লাইটের ভেতর থেকে ৫টি বড় বান্ডেলে থাকা ছোট ছোট জিপার প্যাকেট ভর্তি ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতরা পেশাদার ইয়াবা ব্যবসায়ী চক্রের সদস্য। রিলাক্স কিং পরিবহন কোম্পানির এ বাসটির মালিক সরাসরি ইয়াবা ব্যবসায় জড়িত। তার এ মাদক ব্যবসা পরিচালনা করে বাসের সুপারভাইজারের দায়িত্বে থাকা তার ভাগিনা। তার সাথে সহযোগিতায় রয়েছে আরও বেশ কয়েকজন। কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে এ বাসের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরসহ আশপাশের কয়েকটি জেলায় সরবরাহ করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তা স্বীকার করেছে। মাদক পরিবহনের অপরাধে বাসটিও জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort