শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম

  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১.২২ পিএম
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড খানকা গলি এলাকায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদক ব্যবসা বন্ধে সংশ্লিষ্টদের আগামী সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত দেওভোগ পাক্কা রোড খানকা গলি এলাকায় পঞ্চায়েত কমিটি ও যুব সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্য বিক্রি ও সেবন নির্মূলে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস করা হবে না। একই সঙ্গে পাড়া-মহল্লাভিত্তিক মাদক ব্যবসায়ীদের তালিকা করে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, এলাকায় মাদক ব্যবসা বন্ধে সংশ্লিষ্টদের সাত দিনের সময় দেওয়া হলো। এ সময়ের মধ্যে মাদক ব্যবসা বন্ধ না হলে প্রশাসনের কাছে তাদের তুলে দেওয়ার ঘোষণা দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ বদিউজ্জামান বদু, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ঈসমাইল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর খান সেন্টু, দেওভোগ পাক্কা রোড পঞ্চায়েত কমিটির সভাপতি মো. আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন রমজান, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দুলাল মল্লিক, ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মুরাদ, ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সাবেক যুবদল নেতা ও সমাজসেবক মোয়াজ্জেম হোসেন মন্টিসহ পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।

এ ছাড়া মো. শাহজাহান, হাফিজুল্লাহ, তোফাজ্জল হোসেন, জালাল হোসেন, আক্তার হোসেন, হাবিবুর রহমান হাবিব, পাখি হোসেন, মোজাম্মেল হোসেন, রাকিব উল হাসান, জুম্মান হোসেন, সুজন, সুইজার, দিগন্ত, আনাস পিতুল, অভি ও মিশরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort