শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ

  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১.২০ পিএম
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ নগরীর টানবাজার থানা পুকুরপাড় স্থানে বধির সংঘ (বাক ও শ্রাবন প্রতিবন্ধী) নারায়ণগঞ্জ এর নতুন অফিস কার্যালয় এর শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া’র আয়োজন করা হয়।

২৮ আগস্ট শুক্রবার বাদ জুম্মা এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বধির সংঘ নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মো: আবুল কালাম আজাদ (এল.এল.বি)। এ সময় নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো: অপারেটিভ ব্যাংক এর চেয়ারম্যান কে.এম মাজহারুল ইসলাম জোসেফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে কে.এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, বধির হলো আল্লাহ প্রদত্ত সৃষ্টি। বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে।যখন একটি ঐক্য সুসংগঠিত থাকে, সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যায়, অবশ্যই সেটা অগ্রগতি লাভ করে। তাই আজ যে ঘর তোলা হয়েছে দোকান তোলা হয়েছে এটার অর্থ হচ্ছে আমরা শক্তিশালী ও সুসংগঠিত। ইনশাআল্লাহ আমরা যদি আমাদের এই ঐক্য বজায় রাখতে পারি তাহলে সামনের দিনগুলোতে সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে দপ্তরগুলো আছে তাদের সাথে আলোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে আমরা কাজ করে যাবো। আমি আশা রাখি উপস্থিত আমরা সকলেই এই সংগঠনের প্রতি খেয়াল রাখবো এবং তাদের পাশে থাকবো।

সভাপতির বক্তব্যে মো: আবুল কালাম আজাদ (এল.এল.বি) বলেন,বধির সংঘ (বাক ও শ্রাবন প্রতিবন্ধী) নারায়ণগঞ্জ সংগঠনের সদস্যদের কল্যাণে কাজ করার জন্য আমাদের এই অফিস কার্যালয় নতুন ভাবে নির্মাণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত এবং কার্যালয় স্থাপনে যারা আমাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা এই সংগঠনের মধ্য দিয়ে সবাই একটি পরিবার হয়ে ঐক্যবন্ধ থেকে একে অপরের কল্যাণে কাজ করে যাবো বলে আশা রাখি।

বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুর হক দিপু,সাংবাদিক দিল মোহাম্মদ দিলু,প্রভাতী সমাজ কল্যাণ সংসদ এর সাধারণ সম্পাদক মো: ইকবাল সোবহান এপোলো, জনসেবা সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: পারভেজ আলম,সন্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা এর সহ সভাপতি মনিরুল ইসলাম সিদ্দিকী, হাজীগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা সদস্য গাজী শাহ আলম,ইউজার আইটি’র পরিচালক অপূর্ব হাসান।

 

এ সময় নারায়ণগঞ্জ মুক ও বধির সংঘ সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র সহ সভাপতি মাহমুদুর রহমান,সহ সভাপতি মোঃ আবু সাঈদ কাদেরী,সাধারণ সম্পাদক এমদাদ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহিন,কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ,ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল ইমাম,পাঠাগার সম্পাদক মোল্লাহ্ রাশেদন নবী সৈকত।কর্যকরি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আহম্মেদ,শাকিল হোসেন,মোঃ পলাশ মিয়া, মোঃ সফি উদ্দিন,মোঃ তাহমিদ,লিলির,রোজিনা,মোঃ সেকান্দার আলী,প্রদীপ কুমার দাসপ্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort