শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার

সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

  • আপডেট সময় শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৪.৪২ পিএম
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানার নতুন ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সোনারগাঁ থানার ওসি মো. আব্দুল বারিকের সভাপতিত্বে সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিষয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মতবিনিময়কালে ওসি মো. আব্দুল বারিক বলেন, সোনারগাঁয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধ দমনে পুলিশ কাজ করছে।

তিনি বলেন, “যেকোনো অপরাধের সুনির্দিষ্ট তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানান। তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গণমাধ্যমকর্মীসহ স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করতে একটি জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করা হবে।

এ সময় সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort