রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

সোনারগাঁয়ে বোনের পাঠানো টাকায় নিজের নামে জমি’ ফেরত চাওয়ায় হত্যার হুমকি, থানায় মামলা

  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১২.১২ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি: নিজের নামে জমি কিনতে বিদেশ থেকে নিজের কষ্টার্জিত টাকা দেশে আপন বোন হালিমা আক্তার খুকির কাছে পাঠান অপর বোন শিউলি আক্তার। এমনকি বিদেশ যাওয়ার আগে নিজ মায়ের সামনে ওই বোনকে আরো তিন ভরি স্বর্ণও দেন শিউলি। কিন্তু বিদেশ থেকে এসে সেই টাকা আর স্বর্ণ ফেরত চাওয়ায় শিউলিকে শারীরিক নির্যাতনসহ তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় খুকি ও তার স্বামী শামীম। ঘটনাটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার ইছাপাড়া গ্রামের। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী শিউলি।

অভিযোগে তিনি জানান, তিনি পৌরসভার আদমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে। তিনি সৌদীআরবের প্রবাসী। বিদেশ থাকাকালীন তিনি তার ছোট বোন হালিমা আক্তার খুকির কাছে প্রথম ধাঁপে পচিশ লাখ ও দ্বিতীয় ধাঁপে আরো চৌদ্দ লাখ দশ হাজার টাকাসহ মোট উনচল্লিশ লাখ দশ হাজার টাকা পাঠান জমি কেনার জন্য। এছাড়া বিদেশে যাওয়ার আগে, তার মায়ের সামনে আরো তিন ভরি স্বর্ণ রেখে যান। সম্প্রীতি তিনি জানতে পারেন ডিপিএস এর মাধ্যমে বিদেশ থেকে পাঠানো তার টাকা দিয়ে তার বোন খুকি নিজের নামে জমি কিনে।

পরে তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে তার টাকায় ক্রয় করা জমি দিতে বলেন। এতে তার বোন হালিমা আক্তার খুকি ও খুকির স্বামী ইছাপাড়া গ্রামের মোরশেদ আলীর ছেলে শামীম, আদমপুর গ্রামের মাইনুদ্দিনের স্ত্রী তানিয়া ও তার অপর বোন হোসনে আরা তাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় এবং এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে মেরে ফেলার হুমকি দেয় তার বোন ও বোনের স্বামীরা। পরে তার কষ্টার্জিত টাকা বা টাকায় কেনা সম্পত্তি ফিরে পেতে থানায় অভিযোগ করেন, পরে তা মামলায় রূপান্তরিত হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, শিউলি আক্তারের দেওয়া অভিযোগে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort