রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের প্রতিবাদ সমাবেশ

  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১১.৫১ এএম
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আন্দোলনকারীদের মদতদাতা এবং রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং সন্তান কমান্ড। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদে শহীদ মিনারের সামনে এ কর্মসূচী পালন করা হয়। সমাবেশে সোনারগাঁ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড ও বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি। এসময় কর্মসূচীকে সমর্থন জানিয়ে উপস্থিত হয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ।
এতে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক-১ হাজী বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ সাইফুল ইসলাম খোকন, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব আজিজুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক আলেয়া আক্তার, সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি মেহেরনিগার সনিয়া।
এসময় বক্তারা কোটা বিরোধী আন্দোলনকে দেশ বিরোধী ষড়যন্ত্র বলে আখ্যা দেন। এছাড়াও সাধারণ শিক্ষার্থীদেরকে ভুল তথ্য দিয়ে যারা দেশ বিরোধী কার্যকলাপে নামিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায় তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা কমান্ডের সহকারী কমান্ডার (অর্থ) জনাব আব্দুল বাতেন মোল্লা, কার্যকরী সদস্য মফিজুল ইসলাম খান, কাঁচপুর ইউনিয়ন কমান্ডার ওবায়দুল হক মাষ্টার, সনমান্দী ইউনিয়ন কমান্ডার আব্দুর রশিদ শিকদার, জামপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মোল্লা, আশেক আলী ভূইয়া, গোলাম কিবরিয়া প্রমুখ সহ সকল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort