শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএসএফের হাতে আটক ২ পুলিশকে ফেরত আনল বিজিবি নগরীতে পিস্তল-হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ প্রতিযোগিতায় টিকে থাকতে বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই: এমপি কালাম আড়াইহাজারে ভাড়া ঘরে যুবকের বস্তাবন্দি লাশ, স্ত্রী আটক কাঁচপুরে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ চারজনের কেউই বাঁচলেন না ইজিবাইক বড় অটো চালকদের মিশনপাড়া কালিবাজার প্রবেশ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত পুরান ঢাকা পুনরুজ্জীবনে ১৩৭ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে রাজউক দেখার কেউ নেই, গ্রাহক হয়রানি ও ঘুষ, দুর্নীতিরআখড়া সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি

নগরীতে পিস্তল-হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ

  • আপডেট সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩.৫৮ পিএম
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে বিদেশি পিস্তল ও হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাতে টহল অভিযানের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, ৫০ পুরিয়া হেরোইন এবং ছিনতাইয়ে ব্যবহারের অভিযোগ থাকা একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এমদাদুল হক (২৭) ও মো. জিহাদ (২৪)।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার দু’জন নারায়ণগঞ্জ সদর থানা ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের ব্যবহৃত ১৬০ সিসির একটি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যেটির কোনো রেজিস্ট্রেশন ছিল না।

পুলিশ জানায়, এমদাদুল হকের বিরুদ্ধে চলতি বছরের ২৭ জানুয়ারি ফতুল্লা থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছিল।

অন্যদিকে, মো. জিহাদের বিরুদ্ধে ২০২১ সালের ৯ মে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort