
নারায়ণগঞ্জ কথা ডট কম : গরীব দুঃখীদের আন্দোলন চলছে চলবে ইজিবাইক বড় অটো চালকদের মিশনপাড়া কালিবাজার প্রবেশ করার দাবীতে নারায়ণগঞ্জ সদর ইজিবাইক মালিক ও শ্রমিক এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ ইজিবাইজ বড় অটো চালক কল্যাণ পরিষদ বিক্ষোভ মিছিল-সমাবেশ পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারক লিপি প্রদান করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬ ইং ) সকালে নারায়ণগঞ্জ নবীগঞ্জ গুদারাঘাট থেকে মিছিলটি শুরু করে শহরের প্রধান সড়ক হয়ে ডিসি অফিসে মিছিলটি শেষ করেন এবং পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারক লিপি প্রদান করে।
এ সময় ইজিবাইক মালিক সমিতি সভাপতি সোলেমান
বলেন, ইজিবাইক শ্রমিকদের সাথে বৈষম্যমূলক আচরণ বন্ধ, ইজিবাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা দূরীকরণের ও পুলিশী হয়রানী সহ সিটি কর্পোরেশন যানজট নিরসন কর্মীদের দ্বারা আমাদের হয়রনী বন্ধের নিশ্চয়তা প্রদান করতে আমরা মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর একটি লিখিত স্মারক লিপি প্রদান করি। ছাত্র-জনতার তীব্র আন্দোলনে তাজা রক্তের বিনিময়ে নতুন সূর্যদ্বয়ের মাধ্যমে আমরা বৈষম্য বিরোধী সরকার পেয়েছি। আমরা ইজিবাইক মালিক-শ্রমিক এর পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা জ্ঞান করছি।
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি যে, আমাদের ইজিবাইক শ্রমিকদের সাথে সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ বৈষম্য মূলক আচরণ করছে। যাহা একান্ত কাম্য নয়। ছাত্র-জনাতার দাবী ছিল বৈষম্যহীন বাংলা চাই। কিন্তু ৫ তারিখ পরবর্তী সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ ছাত্র জনতার এই দাবীকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে ইজিবাইক শ্রমিকদের স্বাধীন ভাবে চলাচলের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারী করে। এই নিষেধাজ্ঞার আওতায় চিটাগাং রোড থেকে খানপুর মেট্রোহল, সাইনবোর্ড থেকে চাঁনমারী ও পঞ্চবটি হতে মহিলা কলেজ পর্যন্ত ইজিবাইক নিয়ে আসলে তা ঘুরিয়ে দিচ্ছে। এতে সাধারণ যাত্রীগণ সঠিক গন্তব্যস্থলে পৌছতে পারছে না বলে হয়রানীর স্বীকার হচ্ছে। তাছাড়া ইজিবাইক শ্রমিকরা সঠিক গন্তব্যে পৌছে দিতে না পারার কারণে উপযুক্ত ভাড়া পাচ্ছে না। এবং দিন দিন ইজিবাকগুলি যাত্রীশূন্য হয়ে পরছে। এতে করে ইজিবাইক শ্রমিকদের দৈনন্দিন উপর্জন কমে যাচ্ছে।
এমতাবস্থায় মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন ইজিবাইক এর উপর আনীত নিষেধাজ্ঞা সিথিল করে যাত্রীদের এবং ইজিবাইক শ্রমিকদের হয়রানী বন্ধের আবেদন জানাচ্ছি।