শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএসএফের হাতে আটক ২ পুলিশকে ফেরত আনল বিজিবি নগরীতে পিস্তল-হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ প্রতিযোগিতায় টিকে থাকতে বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই: এমপি কালাম আড়াইহাজারে ভাড়া ঘরে যুবকের বস্তাবন্দি লাশ, স্ত্রী আটক কাঁচপুরে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ চারজনের কেউই বাঁচলেন না ইজিবাইক বড় অটো চালকদের মিশনপাড়া কালিবাজার প্রবেশ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত পুরান ঢাকা পুনরুজ্জীবনে ১৩৭ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে রাজউক দেখার কেউ নেই, গ্রাহক হয়রানি ও ঘুষ, দুর্নীতিরআখড়া সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি

প্রতিযোগিতায় টিকে থাকতে বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই: এমপি কালাম

  • আপডেট সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩.৫৬ পিএম
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নারী জাগরণ ও নারী শিক্ষার যে পথ বেগম রোকেয়া দেখিয়েছিলেন, সেই পথ ধরেই আজকের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। বর্তমান বিশ্বে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী ও পারিবারিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলে অবস্থিত বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, আগে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য অনেক বই ও খাতা বহন করতে হতো। এখন একটি মোবাইল ফোনেই অসংখ্য তথ্য ও শিক্ষাসামগ্রী পাওয়া যাচ্ছে। এত সুযোগ-সুবিধা থাকার পরও শিক্ষার্থীরা যদি সঠিকভাবে জ্ঞান অর্জন করতে না পারে, তাহলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা আমাদের জাতীয় সম্পদ। আগামীতে দেশ গড়ার ক্ষেত্রে তোমরাই হবে অগ্রগামী সৈনিক।’

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, প্রযুক্তির ইতিবাচক দিক কাজে লাগানোর পাশাপাশি এর নেতিবাচক প্রভাব সম্পর্কেও সচেতন থাকতে হবে। বিশেষ করে মেয়েদের প্রযুক্তি ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, পরিচালনা কমিটি ও শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব-বিভেদ এবং ব্যক্তিস্বার্থের কারণে অনেক সময় শিক্ষার পরিবেশ নষ্ট হয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পরিচালনা কমিটি ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জরুরি। প্রতিষ্ঠানের নেতৃত্ব নিয়ে স্বার্থকেন্দ্রিক প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে।

বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণের দাবি প্রসঙ্গে আবুল কালাম বলেন, প্রতিষ্ঠানটির জন্য ১০ তলা ভবন নির্মাণের দাবি রয়েছে। সরকার গঠনের পর ১৯ এপ্রিলের মধ্যেই বিবি মরিয়ম বালিকা বিদ্যালয়সহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করেছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো ঘুমন্ত মানুষ নই, আমি জাগ্রত মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে নারী শিক্ষার প্রসারে বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের চাহিদা পূরণে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসঙ্গে তিনি জানান, নারায়ণগঞ্জ কলেজে আইসিটিভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে প্রায় ২৯টি কম্পিউটার সেকশন চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রযুক্তির ব্যবহার ও শিক্ষার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।

বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খুরশিদ আহমেদ তুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. খালিদুজ্জামান ভূঁইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort