রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

সোনারগাঁয়ে বসুন্ধরার কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ

  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৭.৫০ এএম
  • ১২৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের একটি অ্যারোসল ও এয়ারফ্রেশনার তৈরীর কারখানার র‌্যাপিং মেশিন অভার হিট হয়ে বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন, বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)।

রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বিস্ফোরণের এ ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে কারখানার নিজস্ব ফায়ার ইউনিট আগুন নিভিয়ে ফেলে।

দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেছেন, দগ্ধদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

জানা যায়, সকাল থেকে শ্রমিকরা কারখানার ইউনিট ওয়ানে অ্যারোসল ও এয়ারফ্রেশনার তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে ১০ জন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে কারখানা অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে দগ্ধদেরকে নিজস্ব বাসে করে বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।

বসুন্ধরা পেপার মিল ইউনিট-১ এর সিকিউরিটি ইনচার্জ মোর্শেদ আলম জানান, সকালে কারখানার ভিতরে এয়ারফ্রেশনারের বোতলে গ্যাস ভর্তির সময় ছোট একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ জনের মতো শ্রমিক দগ্ধ হয়েছে। বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের সহযোগিতা ছাড়াই ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সুজন হালদার জানান, আমাদের সাহায্য ছাড়াই আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিস্ফোরণের সময় এক লাইনে কর্মরত ১০ জন শ্রমিক সবাই দগ্ধ হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort