শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড সংঘবদ্ধ চাঁদাবাজি — জনজীবন জিম্মি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: এয়ারপোর্ট বন্ধ, টিকিটের অগ্নিমূল্যে দিশেহারা রেমিট্যান্স যোদ্ধারা বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ

সৈয়দ পরিবারের ৪ জন নিলেন মনোনয়ন ফরম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৩.৪২ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সৈয়দ পরিবারের চার জন। তারা মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের সদস্য।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল আলম এতথ্য নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ-১ আসনে আগে থেকেই মাঠ চষে বেড়িয়েছেন সৈয়দ পরিবারের সদস্যরা। গত ২৬ নভেম্বর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সৈয়দ আশরাফের ছোট বোন ও বর্তমান সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপিকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। মনোনয়ন ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণে কোন বাধা নেই জানায় দলটি। এরপরই ওই পরিবারের আরও তিন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এই আসনে মনোনয়ন নেওয়া একই পরিবারর অন্যরা হলেন- সৈয়দ আশরাফের ছোট ভাই ও প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম, তার ছেলে সৈয়দ নাফিস নজরুল রাইয়ান এবং চাচাতো ভাই কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সৈয়দা জাকিয়া নূর লিপি জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পরিবারের চার জনের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে জানতে চাইলে সৈয়দা জাকিয়া নূর লিপি সাংবাদিকদের জানান, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাফায়েতুল ইসলাম জানান, তারাও এবিষয়ে কোনো মন্তব্য নেই।

সৈয়দ পরিবারের অপর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আশফাকুল ইসলাম টিটু জানান, দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে আমি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। দলীয়ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা না থাকায় ও নেতাকর্মীদের প্রত্যাশার কারণে আমি এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ-১ আসন থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তার মৃত্যুর পর এ আসনটি শূন্য হয়। পরে উপ-নির্বাচনে সৈয়দা জাকিয়া নূর লিপি সংসদ সদস্য নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort