রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৯.৪৭ এএম
  • ১২৪ বার পড়া হয়েছে

সিলেট সীমান্তের গোয়াইনঘাট উপজেলাধীন জাফলংয়ের তামাবিল এলাকাস্থ সোনাটিলা নামক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৩ বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। গত রোববার গভীর রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর এলাকায় আতঙ্ক দেখা দেয়। গত সোমবার ভারতীয় বিএসএফ সদস্যরা ভারতের মেঘালয় রাজ্যের জোয়াইন পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে জানান স্থানীয় একাধিক সূত্র।

আটককৃতদের মধ্যে রয়েছেন গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রামের সোহাগ, একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে রুবেল, জামাল মিয়ার ছেলে মোবারক, ধনু মিয়ার ছেলে রনি এবং সোনাটিলা গ্রামের আরিফ ও নয়ন নামের দুই যুবকসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত বিজিবি বা থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

 

এ বিষয়ে সিলেট- ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। এমনকি গোয়াইনঘাট থানায় কোনো অভিযোগ করা হয়নি।

স্থানীয় ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, ভারতীয় বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছিল। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে সীমান্তে কেন তারা গিয়েছিলেন বা কিভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি তাদের পরিবারবর্গের কাছে নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ জানান, স্থানীয় কয়েকজন যুবককে ভারতীয় বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। তবে অফিসিয়ালি কোনো তথ্য নেই থানা-পুলিশের কাছে। তবে বিষয়টি অনুসন্ধানে মাঠে রয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort