শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে নৌকার জয়

  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৫.১৪ এএম
  • ৬৩৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা নৌকা প্রতীকে ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. মোক্তার হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৩৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির মোটরযান প্রতীকে পেয়েছেন ৩৪৩ ভোট।

মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহী বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, চলতি বছরের ২ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে সরকার দলীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রফেসর মেরিনা জাহান কবিতা, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত মোক্তার হোসেন ও মোটরযান প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ন কবির প্রতিদ্বন্দিতা করেন।

১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন ভোটারের মধ্যে ১৬০টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১ লাখ ১১ হাজার ৪৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোট পড়েছে ২৬.৪৯ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort