শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত কিশোরী সাভারে উদ্ধার, গ্রেপ্তার ৪

  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৪৬ এএম
  • ৫৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কিশোরী অপহরণের পর ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় অপহরণ চক্রের ৩ সদস্য ও একজন ভুয়া কাজিকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো অপহরণ চক্রের সদস্য মো. সাগর হোসেন (১৯), মো. ফয়সাল (১৯) ও মো. নূরনবী রনি (২২) এবং ভুয়া কাজি মো. আল-মামুন (৩৭)।

 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে ওই কিশোরী মো. নূরনবী রনি তার সহযোগী মো. সাগর হোসেন ও মো. ফয়সাল কর্তৃক অপহৃত হয়।

 

এ ঘটনায় ওই কিশোরীর পিতা ৯ ফেব্রুয়ারী র‌্যাব-১১ বরাবর একটি অভিযোগ দাখিল করে। অভিযোগের সূত্র ধরে ওই তিন রাতেই র‌্যাব সদস্যরা রসুলবাগ আদম আলীর বাড়ীর সামনে কালভার্টের উপর হইতে অপহরণকারী চক্রের দুই সদস্য মো. সাগর হোসেন ও মো. ফয়সালকে গ্রেপ্তার করে।

 

পরে তাদের তথ্যের ভিত্তিতে ঘটনার মূলহোতা মো. নূরনবী রনি ও মো. আল-মামুন নামে একজন ভুয়া কাজিকে গ্রেপ্তার করে। এবং মো. নূরনবী রনির কাছ থেকে অপহৃত কিশোরীকেও উদ্ধার করে র‌্যাব।

 

এর আগে অপহরণকারীরা গ্রেপ্তারকৃত ভুয়া কাজি মো. আল-মামুনের কাজি অফিসে অপহৃতাকে নিয়ে যায়। সেখানে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ভুয়া কাজী ওই কিশোরীকে বলে তুমি ধর্মান্তরিত হয়ে গেছ এবং তোমার বর্তমান নাম ফাতেমা। মোঃ নূরনবী রনি ও তুমি বর্তমান স্বামী স্ত্রী।

এ ঘটনায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে গ্রেপ্তারকৃত ভুয়া কাজী স্বীকার করে যে, তিনি প্রতারণার উদ্দেশ্যে ‘কাজী’র ছদ্দবেশ ধারন করে বিভিন্ন অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের জন্মসনদ এডিটিং করে বয়স বাড়িয়ে ভূয়া বিবাহ পড়িয়ে অর্থ আত্নসাৎ করে আসছেন।

 

এরই ধারাবাহিকতায় এফিডেভিট মূলে ধর্মান্তরকরনের মিথ্যা নাটক সাজিয়ে ভূয়া জন্মনিবন্ধনের কাগজ প্রস্তুত করে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েম মো. নূরনবী রনি কর্তৃক ভিকটিম কে ধর্ষনের সহায়তা করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort