রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরি, ২ লাখ টাকা ও স্বর্নালংকার লুট

  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৯.৩৩ এএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকায় একটি ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা ঘরের ভিতরে আলমারীতে রাখা নগদ দুই লাখ টাকা ও এক ভরি ওজনের স্বর্ণালংকার যাহার মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়।

ঘটনাটি ঘটে শাহজাহানের বহুতল ভবনের ৩য় তলার ভাড়াটিয়া নাছরিন আক্তার (৩৫) এর ফ্ল্যাট বাসায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আলী সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এরআগে বিকেল পৌঁনে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে যে কেনো সময় এ চুরির ঘটনা ঘটে। পুলিশের পরিদর্শন শেষে নাছরিন আক্তার সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে এ চুরির ঘটনায় স্থানীয়রা বিষ্ময় প্রকাশ করে এ বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, শাহজাহানের বহুতল ভবনটি যেন রহস্যময়ে ঘেরা। কিছুদিন পরপরই নানান ঘটনা ঘটে থাকে। এরআগে নাছরিন আক্তারের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটেও একই কায়দায় চুরির ঘটনা ঘটেছিলো।

সম্প্রতি ভবনটির পাঁচ তলার একটি ফ্ল্যাটে বখাটেরা ঢুকে তছরূপ করে গার্মেন্ট কর্মী ও তার মাকে নাজেহাল করে বাড়িওয়ালার সামনে দিয়ে বের হয়ে গেলেও বাড়িওয়ালা এর বিরুদ্ধে কোনো প্রতিকার বা ব্যবস্থা নেয়নি।

এছাড়া দিনের প্রায় সময়ই উচ্ছৃংখল কিশোর ও যুবকরা বাড়ির সামনে আড্ডা বসিয়ে থাকে।

নাছরিন আক্তারের অভিযোগ সূত্রে জানাগেছে, সোমবার বিকেল পৌঁনে ৫টার দিকে পরিবার পরিজনসহ তিনি পাইনাদি এলাকার পিএম এর মোড়ে মেলায় যান। সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রতিবেশী ফোন করে জানায় তার ফ্লাটের তালা খোলা।

খবর পেয়ে তিনি ও ও তারপরিবারের লোকজন তাৎক্ষনিক মেলা হতে বাসায় এসে দেখতে পান অজ্ঞাত চোরেরা ঘরের ভিতরে প্রবেশ করে বিভিন্ন জিনিস এলোমেলো ও তছনছ করে আলমারীতে থাকা নগদ দুই লাখ টাকা ও এক ভরি ওজনের স্বর্ণালংকার যাহার মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষনিক সেখানে যান। পাশাপাশি দুটি ঘর থাকলেও একটিতে চুরির ঘটনার অভিযোগ পেয়েছি।

ঘরের জিনিষপত্র এলোমেলো ও ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিলো। এ ঘটনায় থানায় অভিযোগ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort