সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় টুটুলের ম্যানেজার পলাতক হেলাল গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৩.২৯ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারী গার্মেন্টসকর্মীকে ধর্ষণের চেষ্টা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আব্দুল মমিন হেলালকে (২৮) গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় কদমতলী গ্যাস লাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মো. আব্দুল মমিন হেলাল খুলনার কয়রা এলাকার সাহাবউদ্দিন সানার ছেলে। বর্তমানে সে কদমতলী গ্যাসলাইন এলাকার কাদের মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি জমি সংক্রান্ত বিষয়ে বহুল বিতর্কিত ও বিভিন্ন অপরাধ কর্মকান্ডে অভিযুক্ত নাশকতাসহ একাধিক মামলার আসামি বিএনপি নেতা এসএম আমিনুল হক টুটুলের ম্যানেজার।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিভিন্ন সময় তার দোকানে কেনাকাটা করতে আসলে সেই সুবাদে অনেক নারীদেরকেই কুপ্রস্তাব, অনৈতিক কর্মকান্ডে লিপ্ত ও হুমকির ঘটনায় হেলালের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, আমিনুল হক টুটুলের ছত্রছায়ায় হেলাল দিনদিন বেপরোয়া হয়ে উঠেছিল। হেলালের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই উল্টো বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতো টুটুল।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিন্টু চন্দ্র দে বলেন, ধর্ষণের চেষ্টা মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort