রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের কাশেম হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ১৬ বছর পর গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৮.৩৮ এএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জের চাঞ্চল্যকর আবুল কাশেম হত্যা মামলার রায়ের ১৬ বছর পর মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী জসিমকে (৪৪) গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জসিম নাঙ্গলকোট থানার ভোলাইন এলাকার আমিনুল হকের ছেলে।

 

রবিবার (২৭ ফেব্রুয়ারি) কুমিল্লার লাঙ্গলকোট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ওসি মশিউর রহমান জানান, ২০০৪ সালের ২৮ মার্চ সকালে আদালতে হাজিরা দেওয়ার জন্য আবুল কাশেম, আবুল বাশারসহ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পথে জালকুড়ি সীমা ডাইং মিলের পৌঁছামাত্র আসামি হুমায়ুন, জসিম ও অর্জুন মোটরসাইকেলযোগে তাদের বেবিট্যাক্সি গতিরোধ করে গুলি বর্ষণ করতে থাকে।

 

একপর্যায়ে আসামি হুমায়ুন এবং জসিম আবুল কাশেমের মাথায় দুটি গুলি করলে আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান এবং আবুল বাশার গুরুতর আহত হন।

এ ঘটনায় ২০০৪ সালের ২৯ মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয় (নং-৩২)। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে উপ-পরিদর্শক (এসআই) মো. জাহির হোসেন মো. হুমায়ুন (২৪) এবং মো. জসিমসহ (২৬) ৮ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত ২০০৬ সালের ২১ মে আসামি জসিমকে (২৮) দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দণ্ডিতসহ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে অর্থদণ্ডে দণ্ডিত করেন।

আসামি নিজেকে লুকিয়ে রাখার জন্য দীর্ঘ সময় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে পলাতক ছিল। পরিচয় আড়ালের জন্য নিজের বেশ পরিবর্তন করে। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার লাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি হুমায়ুন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহন ও মনির বর্তমানে কারাগারে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort