রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সিদ্দিকুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত

  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৪৭ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। গত ১৭ সেপ্টেম্বর বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবু রাসেলের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান।

এ আসনে প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দেননি। আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন ১৭ নেতা। কিন্ত শেষ পর্যন্ত সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরে অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে একমাত্র প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী নির্বাচিত হয়েছেন।

গত ৩০ আগস্ট সকাল ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গেজেটে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort