সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত বিভক্ত আওয়ামী লীগে নেতৃত্ব নিয়ে নতুন বিবাদ ফতুল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩ বন্দর কিন্ডারগার্টেন টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে পরপর দুইবার সনদ অর্জন এম এইচ তালুকদারের বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৬ মাসের শিশু সাইফানের সোনারগাঁয়ে আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদ আবারও বেপরোয়া; গোয়েন্দা সংস্থার নজরদারির দাবি

সলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করলো মানব কল্যাণ পরিষদ

  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৪.২২ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মীয় মূল্যবোধে মানবিক মানুষ তৈরীর লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের মাঝে ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করেছে মানব কল্যাণ পরিষদ। এছাড়াও নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে পথশিশু ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন এবং সকলকে মানবিক গুণাবলী নিয়ে মানবতার সেবায় কাজ করার আহ্বান জানান।

মানবিক মূল্যবোধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের সাংগঠনিক সচিব মোঃ আকবর হোসাইন জনি, স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েস, শিক্ষা বিষয়ক সচিব বুবলী আক্তার, নির্বাহী কর্মকর্তা ইফতে সাম ও নারী উদ্যোক্তা আয়শা আক্তার।

গত ২৮ মার্চ বৃহস্পতিবার প্রাণবন্ত মানবিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, স্বেচ্ছাসেবক কে এম নাজিম, গণমাধ্যম কর্মী মেহেদী মনজুর বকুল, বিডি নারী কল্যাণ সংস্থার সভাপতি দোলা দেওয়ান, সাধারণ সম্পাদক শিরিন খান, বিউটিশিয়ান রুনা আজাদ, মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবক রাকিবুল ইসলাম ইফতি, জারিফ অনন্ত, ইসমাইল হোসেন রাফী, স্বেচ্ছাসেবী লতিফা বেগম, সাদিয়া আফরিন তমা, নিঝুম, তানিয়া সুলতানা, শিউলি বেগম সহ অন্যান্য।

পরিশেষে সকলের মাঝে ইসলামী শিক্ষা সামগ্রীর মধ্যে কোরআন শরীফ, নূরানী কায়দা, নামাজ শিক্ষার বই ও টুপি বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort