শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

সততা আমরা ভুলেই গেছি: মেয়র আইভী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৪.০৯ এএম
  • ২৮০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন,প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরও স্মার্ট হতে হবে। শুধুমাত্র পোশাকে স্মার্ট হলেই হবে না। আমাদের মন, মেধা, বুদ্ধি, ভালোবাসা, দেশপ্রেম, লেখাপড়ায় সততা, স্মার্টনেস থাকতে হবে।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিদ্যানিকেতন হাই স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র আইভী বলেন, মতিয়া চৌধুরী নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলের ছাত্রী ছিলেন। উনি আমাদেরই একজন। বিদ্যানিকেতন স্কুলে এলাকার সুবিধাবঞ্চিত শিশু-কিশোররা পড়াশোনার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত হচ্ছে। অনেক জায়গায় পড়ার চাপে বাচ্চারা নতজানু। এইক্ষেত্রে বিদ্যানিকেতন একেবারেই ব্যতিক্রম। সততা আমরা ভুলেই গেছি। ঘুষ দেওয়া এবং নেওয়া আমাদের নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। লজ্জা-শরমও আমরা পাই না। খুবই শর্টকাটে আমরা ধনী হতে চাই। এইসব চিন্তা বাদ দিতে হবে। সৎ সঙ্গে থেকে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, শেখ হাসিনার উন্নয়নে সহযোগী হতে চাই।

অনুষ্ঠানে বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি কাশেম হুমায়ুনের সভাপত্ত্বিতে ও আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। সম্মানিত অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা. ইসমত আরা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর প্র্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort