শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র নিহত, নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.০৩ এএম
  • ১২৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় শিহাব (২৩) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিহাব উপজেলার শিবপুরে একটি মাদরাসায় পড়াশোনা করতেন।

এরআগে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেরদড়িকান্দি জাহিদেরগাঁও এলাকায় ঢাকাগামী লেন থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি জানান, দুপুরে রূপগঞ্জের ভুলতা এলাকায় পরীক্ষা শেষে ফেরার পথে তার মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সেটি দুমড়েমুচড়ে যায় এবং শিহাব ছিটকে পড়ে তার মাথা থেঁতলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মাদরাসায় পড়ার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।

অন্যদিকে কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, রাতের কোনো এক সময়ে ওই অজ্ঞাত নারী সড়ক দুর্ঘটনায় হয়তো মারা গেছেন। রাতে একের পর এক গাড়ি লাশটির ওপর দিয়ে চলাচলের কারণে রাস্তার সঙ্গে মরদেহটি পিষে গেছে।

মাথার কিছু চুল দেখে অনুমান করা যায় তিনি একজন নারী। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম ও তদন্ত চলমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort