মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ফজরের পর রাস্তা পরিষ্কারের সেই চিত্র এখন আর দেখা যায় না’: প্রধানমন্ত্রী পাম্প অকেজো হয়ে ৩০ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ নবীগঞ্জে এবার কুমারীর আসনে গলাচীপার শ্রেয়শ্রী নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন নিয়ে ধোয়াসা, নেতাকর্মীরা কমিটির অপেক্ষায় পানিরকল এলাকায় চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ, কথিত সাংবাদিক ও পুলিশের সোর্স আমজাদ হোসেন মোল্লার গ্রেপ্তার দাবি এলাকাবাসীর বিএসএফের হাতে আটক ২ পুলিশকে ফেরত আনল বিজিবি নগরীতে পিস্তল-হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ প্রতিযোগিতায় টিকে থাকতে বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই: এমপি কালাম আড়াইহাজারে ভাড়া ঘরে যুবকের বস্তাবন্দি লাশ, স্ত্রী আটক

শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৬.০৭ এএম
  • ৩৭৬ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: শ্রমিক নেতাদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার ও দোষীদের শাস্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এই সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন, শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি এম এ মিল্টন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মেহেদী হাসান।
এসময় বক্তারা বলেন, ‘নারায়ণগঞ্জে গার্মেন্টসসহ শ্রমিকদের যেকোন সঙ্কটে যে নেতৃবৃন্দ শ্রমিকদের পাশে দাড়িয়ে অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দেয় তাদের স্তব্ধ করার জন্যই আজ শ্রমিক নেতা বিপ্লব, সেলিম, শরীফের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে। শুধু তাই নয় শ্রমিক ফ্রন্ট ও বাসদ সদর উপজেলা কার্যালয়ে হামলা চালানো হয়েছে। থানায় মামলা দেয়া হলেও কোন অদৃশ্য কারণে পুলিশ আসামীদের গ্রেফতার করছে না। পুলিশের নির্বিকার ভূমিকার সুযোগেই সন্ত্রাসী চক্র নেতৃবৃন্দের নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দেয়ার সাহস করেছে। প্রশাসনের উর্ধতন কতৃপক্ষে উচিৎ অবিলম্বে ঝুট সন্ত্রাসী সুমন, জুয়ারি জাহাঙ্গীরকে গ্রেফতারে কার্যকর পদক্ষেপ নেয়া।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort