রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

শেরপুরে কলেজছাত্র হত্যায় শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা

  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১১.৫৮ এএম
  • ১২১ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেরপুরে প্রশাসনের গাড়িচাপায় কলেজছাত্র শারদুল আশিষ সৌরভের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৯ জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ নিয়ে সৌরভের মৃত্যুর ঘটনায় মোট দুটি মামলা দায়ের হলো। এর আগে সৌরভের বাবা ছোহরাব হোসেন বাদী হয়ে গত ২৭ আগস্ট প্রথম মামলাটি দায়ের করেন। ওই মামলায় সাবেক হুইপ আতিক ও সাবেক এমপি ছানুসহ ৮৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০০-৩০০ আসামি রয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শেরপুরের সদর সিআর আমলী আদালতে ওই নালিশী মামলা দায়ের করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সদ্য নিয়োগ পাওয়া স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি গ্রহণ করে তা পূর্ববর্তী মামলার প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আদেশের জন্য রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি এবং স্থানীয় দলীয় নেতাদের বাইরে আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল, লক্ষ্মীপুরের সাবেক এমপি আনোয়ার হোসাইন খান, শেরপুরের বাসিন্দা সাবেক সচিব নজরুল ইসলাম ও আব্দুস সামাদ, পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, ডিআইজি আনিছুর রহমান, শেরপুরের সাবেক পুলিশ সুপার মোনালিসা বেগমসহ পুলিশের আরও কয়েকজনকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort