রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৬ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯.৫৭ এএম
  • ১১৫ বার পড়া হয়েছে

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের শাড়ি, চাদর, থ্রি পিস এবং লেহেঙ্গার কাপড় জব্দ করেছে নারায়ণগঞ্জস্থ কোস্টগার্ড।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ ভারতীয় পণ্যের একটি চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর রাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ট্রাককে থামার সংকেত দিলে তা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের অভিযানিক দল ট্রাকটিকে ধাওয়া করে ড্রাইভারসহ ট্রাকটি আটক করে।

ট্রাকটি তল্লাশি করে ভারতীয় ৫ হাজার ৩৩৮ টি শাড়ি, ১ হাজার ২৪৫ টি চাদর, ১৮৬ সেট থ্রি পিস ও ২৯ পিস লেহেঙ্গাসহ ট্রাকটি জব্দ করা হয়।

জব্দ মালামালের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ০৪ লাখ ৮৭ হাজার টাকা।

জব্দ করা মালামাল, ট্রাক ও আটক ব্যক্তির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort