সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা

শিমরাইল মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও বহাল রেন্ট-এ-কার স্ট্যান্ড

  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৪.০১ এএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে মার্কেটের সামনে অবৈধভাবে গড়ে উঠা ফুটপাথে কমপক্ষে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও বহাল রয়েছে রেন্ট-এ-কার স্ট্যান্ড। মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১২ টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও সড়ক ও জনপদ বিভাগ(সওজ) এ উচ্ছেদ অভিযান চালায়।

উচ্ছেদ অভিযানে শিমরাইল মোড়ের দক্ষিণ পাশে উচ্ছেদ করা হলেও উত্তর পাশ ও দক্ষিণ পাশের অবৈধভাবে গড়ে উঠা রেন্টেকার স্ট্যান্ডে অভিযান চালায়নি সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। এতে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফুটপাথ, মার্কেটের সামনে সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করেছিলো দখলকারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের দু’পাশে সরকারি জমি দখল করে এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধি,সন্ত্রাসী, চাঁদাবাজ চক্র বিভিন্ন দোকানপাট গড়ে তুলে ভাড়া বাণিজ্য করে আসছিল।

 

এসব দোকানপাট থেকে দৈনিক ভাড়া ১শ’ থেকে ৩শ’ টাকা পর্যন্ত আদায় করা হতো। তাছাড়া ব্যবসায়ীদের কাছ থেকে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত অগ্রিম নিয়েছে অবৈধ দখলকারীরা।

সূত্রে আরও জানা যায়, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা সিব্বিরের ভাই জসিম অবৈধ রেন্টে কার ও গড়ে উঠা দোকান পাট থেকে চাঁদাবাজি করে আসছে। বর্তমানে জসিম রেন্টেকারের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের (সওজ) এক কর্মকর্তা জানান, মহাসড়কের দক্ষিণ পাশে উচ্ছেদ করা হলেও রেন্টে কার স্ট্যান্ড উচ্ছেদ না করতে বিভিন্ন মহল থেকে তদবির এসেছে। তাই সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় নি।

অভিযানের নেতৃত্বে ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীম, উপ-সহকারী প্রকৌশলী নুরে আলম, উপ-সহকারী পরিচালক প্রকৌশলী মনির হোসেন, থানা পুলিশের এসআই আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী নুরে আলম বলেন, মহাসড়কে কোন ধরণের অবৈধ দোকানপাট বসানো যাবে না।

এদিকে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ হলেও রেন্টেকারসহ তার আশেপাশের স্থাপনা কেনো উচ্ছেদ করা হয়নি জানতে চাইলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীম বলেন, মহাসড়কের দক্ষিণ পাশে মার্কেটের সামনে গড়ে উঠা যে স্থাপনা ছিলো সেগুলো উচ্ছেদ করেছি।

সময়ের অভাবে রেন্টেকারে অভিযান চালাতে পারিনি। আগামী সপ্তাহে রেন্টেকারসহ আশেপাশের সব স্থাপনা উচ্ছেদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort