রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

শামীম ওসমানসহ ৮৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৯.৫২ এএম
  • ১১৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মো. ইব্রাহীম হোসেন (১৯) নামে এক তরুণকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এতে ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ভুক্তভোগী তরুণ মো. ইব্রাহীম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

এ মামলায় শামীম ওসমান ছাড়া তার ভাতিজা আজমেরি ওসমান (৪৫), তার ছেলে অয়ন ওসমান (৩৭), মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান (৭৮), সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া (৬২), সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি (৫৫)সহ ৮৯ জন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের বিদ্যুৎ অফিসের সামনে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলিবর্ষণ করেন। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দুটি গুলি বাদীর ডান পায়ে ও কোমরে লাগে। এ সময় রক্তাক্ত অবস্থায় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে চিকিৎসক তার কয়েকটি অপারেশন করেন। বাদী ইব্রাহীমের ডান পা প্রায় অচল অবস্থা বলে এজাহারে উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort