রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

শরীয়তপুরে ব্রীজের সাথে লঞ্চের ধাক্কা, ৩ যাত্রী নিহত

  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৭.৩৪ এএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

ঢাকা থেকে শরীয়তপুরের গোসাইরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা স্বর্ণদীপ প্লাস নামে যাত্রীবাহী লঞ্চের গোসাইরহাটের সাইক্ষ্যা ব্রীজের পিলারের সাথে রবিবার ভোর রাত সাড়ে ৪ টায় সজোরে ধাক্কা লাগে। এসময় লঞ্চের ছাদে থাকা পানির ট্যাংকি নীচে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হয়েছে।

নিহতরা হলো গোসাইরহাট উপজেলার কোদালপুর সরদার পাড়া গ্রামের শাহ আলী মোল্লার ছেলে তানজিল(২৩), টাঙ্গাইল সদরের দাইনাবঘিল গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাকিল আহমেদ(২৫) ও জামালপুরের রঘুনাথপুর দিঘলী সোনাটিয়া গ্রামের বোরহান আলীর পুত্র সাগর আলী (২৪)। আহত হয়েছে আরো ২ জন। তারা হলো গাজীপুরের শাহ জালালের পুত্র হিরা (২৫) ও একই এলাকার শামচুল বাড়ি গ্রামের সাগর রাঢ়ী(১৮)।

সাগর রাঢ়ীকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি সাইক্ষ্যা ব্রীজের সাথে সজোরে ধাক্কা লাগলে লঞ্চের ছাদে থাকা লোহার পানির ট্যাংকিটি নীচের ডেকে ঘুমন্ত যাত্রীদের উপর ছিটকে পড়ে যায়। এ সময় চাপা পড়ে ঘটনাস্থলেই ৩ যাত্রীর মৃত্যু হয়। আহত হয় আরো ২ জন।

সংবাদ পেয়ে গোসাইরহাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। গোসাইরহাট থানা পুলিশ লঞ্চ ও লঞ্চের মাস্টার মোঃ নুরুজ্জামান ও হেলপার এমরান হোসেন নান্নু বেপারীকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম সিকদার বলেন, সাইক্ষ্যা ব্রীজের সাথে লঞ্চের ধাক্কায় তিনজন যাত্রী নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort