রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

শরীয়তপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২, ৩.৫৫ এএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে রাহিম (১০) ও পবিত্র (৭) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২২ মে) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

রাহিম ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে ও পবিত্র একই এলাকার আলি আজগরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুইজন এক সাথে স্কুল থেকে আসে। পরে ঘরের কাউকে না বলেই পাশের কোকলা মাদরাসার পুকুরে গোসল করতে যায়। অসাবধানতাবশত পুকুরের মাঝে চলে গেলে আর পাড়ে আসতে পারেনি দুই শিশু। পুকুরের পাশ দিয়ে পথচারীরা হেঁটে যাওয়ার সময় শিশু ডুবতে দেখে তারা ছুটে গিয়ে উদ্ধার করে। উদ্ধার করে ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী রিফাত মীর বলেন, আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। দেখলাম পুকুরে রাহিম ও পবিত্রসহ কয়েকজন শিশু গোসল করছে। হঠাৎ তারা দুই জন পুকুরে হাবুডুবু খাচ্ছে। এটা দেখার পর দৌড়ে তাদের উদ্ধারের জন্য যান একজন।

ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, দুইজন শিশু গোসল করতে গিয়ে পুকুরের ডুবে যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort