রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

শরীয়তপুরে গভীর রাতে দোকান থেকে ৯ ব্যারেল সয়াবিন তেল চুরি

  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২, ৪.৩৭ এএম
  • ২৮১ বার পড়া হয়েছে

শরীয়তপুরের আংগারিয়া বাজারে দুই দোকান থেকে ১১ ব্যারেল তেল চুরির ঘটনা ঘটেছৈ। শুক্রবার (৪ মার্চ) দিবাগত রাত ৩টা ৪৪ মিনিটে এ ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আংগারিয়া পশ্চিম বাজারের আফজাল স্টোর থেকে ৭ ব্যারেল সয়াবিন তেল এবং হালেম স্টোর থেকে ২ ব্যারেল সয়াবিন ও ২ ব্যারেল কেরোসিন তেল চুরি হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দুই ব্যবসায়ী।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৩টা ৪৪ মিনিটে অন্তত ৫ সদস্যের একটি দল একটি পিকাআপ ভ্যান নিয়ে প্রথম আফজাল স্টোরের সামনে আসে। পরে একজন বাইরে থেকে দোকানটি তালা মেরে দেন। এরপর পিকাআপের পেছনের ত্রিপল দিয়ে ঢাকা বাকি সদস্যরা নিচে নেমে এসে ব্যারেলগুলো পিকআপে তুলে নিয়ে যান হালেম স্টোরের সামনে। হালেম স্টোর থেকে আরও ৪ ব্যারেল তেল নিয়ে তারা চলে যান।

আফজাল স্টোরের মালিক আফজাল মোল্লা বলেন, রাতে দোকান করে বাড়ি যাই। রাস্তার পাশে ত্রিপল দিয়ে ঢেকে তেলের ব্যারেলগুলো রেখে যাই। সকালে দোকানের সামনে এসে দেখি তেলের ব্যারেলগুলো নেই। সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ দেখি। ৫ জনের একটি চোরের দল আমার দোকানের সব তেল নিয়ে গেছে।

হালেম স্টোরের মালিক হালেম মাদবর বলেন, দুই দিন আগে তেল এনেছিলাম দোকানের জন্য। এগুলো খোলা হয়নি। রাতের আঁধারে আমার ২ ব্যারেল সয়াবিন ও ২ ব্যারেল কেরোসিন তেল চোরে চুরি করে নিয়ে গেছে।

বাজারের নৈশপ্রহরী সামসুল হক সরদার বলেন, রাতে আমি চোখে কম দেখি। এ ব্যাপারে আমি কিছুই বলতে পারব না। আমি কিছুই জানি না।

আংগারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছি। তাদের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। মামলা করলে আমরা ব্যবস্থা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort