সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

শরীয়তপুরে নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে নিহত ১, ৩ ম্যাজিস্ট্রেট আহত

  • আপডেট সময় রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৪.৩৫ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

জেলার ভেদরগঞ্জে ইউপি নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে তিন ম্যাজিস্ট্রেটসহ অন্তত নয়জন আহত হয়েছেন।

শনিবার (০৯ মার্চ) রাতে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের পদ্মা নদীর দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ছাত্তার উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার মো. বাচ্চুর ছেলে।

আহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) বাসিত সাত্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ, ফরমস, স্টেশনারি ও প্রবাসী কল্যাণ শাখা) আব্দুলাহ আল মামুন, ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিম, অফিস সহায়ক জুয়েল পাল, হুমায়ূন কবির ও স্পিডবোটের সহকারী মো. সাইফুল। তাদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীবেষ্টিত। এই ইউনিয়নের মানুষরা নৌপথে চলাচল করেন। শনিবার রাতে ইউনিয়নটির সাধারণ নির্বাচনে দায়িত্ব পালন শেষে স্পিডবোটে করে নদী পার হচ্ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার, আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিমসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তারা ঘাটের কাছাকাছি পৌঁছালে তাদের বহনকারী স্পিডবোটের সঙ্গে বিপরীত দিক আসা আরেকটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা সবাই আহত হন এবং অপর স্পিডবোটে থাকা আব্দুল ছাত্তার নিহত হন।

পরে আহতদের উদ্ধার করে দ্রুত সদর এলাকার শরীয়তপুর স্পেশালাইজড হসপিটাল নামে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort