মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা

লিন্ডে বাংলাদেশের তিনজনের বিরুদ্ধে না.গঞ্জ আদালতে মামলা

  • আপডেট সময় শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৪.১৭ এএম
  • ৩৭৪ বার পড়া হয়েছে

লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরসহ (এমডি) তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন খন্দকার এরশাদ জাহান নামে এক ডিস্ট্রিবিউটর নারায়ণগঞ্জের আদালতে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জীবন রক্ষাকারী মেডিকেল গ্যাস সরবরাহ নিয়ে প্রতারণা করার অভিযোগে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামানের আদালতে এই মামলা করেন।

এ সময় আদালত বাদীপক্ষের শুনানি নিয়ে বিবাদীদের প্রতি সমন জারি করেছেন।

বিবাদীরা হলেন- লিন্ডে বাংলাদেশ লিমিটেডের এমডি সুজিত পাই, এমডির উপদেষ্টা এরফান সিহাবুল মতিন এবং গ্যাস বিজনেসের হেড চৌধুরী নুরুর রহমান।

বাদীপক্ষের আইনজীবী মো. হাবিবুর রহমান বলেন, লিন্ডে বাংলাদেশ লিমিটেড নামে জার্মানির কোম্পানি যা আগে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি (বিওসি) নামে পরিচিত ছিল। সেই কোম্পানি তার ন্যাশনাল ডিস্ট্রিবিউটরকে উদ্দেশ্যপ্রণোদিত ও বেআইনিভাবে গত জুন মাসের শেষদিক থেকে সব ধরনের ইন্ডাস্ট্রিয়াল এবং জীবন রক্ষাকারী মেডিকেল গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে টঙ্গী, ময়মনসিংহ, রংপুর, বগুড়া, রাজশাহী, খুলনা, যশোর এবং বরিশালসহ ৯টি ডিপোর আওতাধীন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে জীবন রক্ষাকারী অক্সিজেন গ্যাসের তীব্র সংকট দেখা দেয়।

তিনি আরও বলেন, গত বছরের ২৪ জুন ট্রাক যোগে ৭৬৫টি খালি সিলিন্ডার নিয়ে বাদী বিবাদীদের মালিকানাধীন রূপগঞ্জ থানার মোহনা ধুপতারায় অবস্থিত লিন্ডে বাংলাদেশ লিমিটেডে গ্যাস নিতে আসেন। এসময় বিবাদীরা বাদীর নিজস্ব ট্রাক আটক রেখে ভাড়া করা ট্রাক দুটি কারখানা থেকে বের করে দেন। এতে বাদীর দৈনিক প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়। ওই সময় থেকে ৭৬ দিনে অর্থাৎ গত বুধবার পর্যন্ত বাদীর তিন কোটি ৮০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ক্ষতি অব্যাহত রয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমন জারি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort