মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

লকডাউন : চীনের আইফোন করাখানা থেকে পালাচ্ছেন শ্রমিকরা

  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৫.১২ এএম
  • ৪০১ বার পড়া হয়েছে

চীনের ঝেংঝৌ প্রদেশের আইফোন কারখানার কয়েকজন কর্মী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর কারখানা ও তার চারপাশের বিভিন্ন এলাকায় লকডাউন জারি করেছে দেশটির সরকার; আর সেই লকডাউন থেকে বাঁচতে কারখানার কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে পালাচ্ছেন শ্রমিকরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করেছেন বিবিসির চীন প্রতিনিধি স্টিফেন ম্যাকডোনেল।

এশিয়ায় আইফোন প্রস্তুতের জন্য অ্যাপলের সঙ্গে চুক্তি রয়েছে তাইওয়ানভিত্তিক মোবাইল প্রস্তুতকারী কোম্পানি ফক্সকোনের। ঝেংঝৌয়ে আইফোন প্রস্তুতের যে কারখানাটি রয়েছে, সেটি এশিয়ার বৃহত্তম আইফোন প্রস্তুতকারী কারখানা।

প্রায় ৩ লাখ শ্রমিক কাজ করেন এই কারখানাটিতে। প্রতি বছর বৈশ্বিক বাজারে যত আইফোনের সরবরাহ আসে, তার অর্ধেকই তৈরি হয় ঝেংঝৌয়ের ফক্সকোন কারখানায়।

স্টিফেন ম্যাকডোনেলের ভিডিওচিত্রে দেখা গেছে, ফক্সকোনের সেই কারখানার দেওয়ালের কাঁটাতারের বেড়া টপকে পালাচ্ছেন শ্রমিকরা। প্রথমে যুক্তরাজ্যের কিছু পত্রিকায় এই ভিডিওচিত্র ছাপা হয়েছিল, পরে চীনের সরকারি বিভিন্ন সংবাদমাধ্যমও প্রকাশ করে এ সংক্রান্ত সংবাদটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort