সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি “জান্নাতের পাখিদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি”—প্রধান অতিথি এম এইচ তালুকদার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২

  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২.১১ পিএম
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৮২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, বিভিন্ন অপরাধের মামলার আসামি ও মাদক ব্যবসায়ীরা রয়েছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ২০৮ পিস ইয়াবা, ৪ কেজি ৬২০ গ্রাম গাঁজা এবং ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী ও ৪৩ জন মাদকসেবী গ্রেফতার হয়েছে। এছাড়া ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জন ছিনতাইকারী, ২ জন চোর, নিয়মিত মামলার ৮ জন, ১ জন অন্যান্য ধারার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন সদস্যকে আইনের আওতায় আনা হয়।

থানাভিত্তিক গ্রেফতারের তথ্য অনুযায়ী, সোনারগাঁও থানা এলাকা থেকে সর্বোচ্চ ২৩ জনকে গ্রেফতার করা হয়। সেখানে ১০৮ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী, ২ জন ওয়ারেন্টভুক্ত এবং ২ জন নিয়মিত মামলার আসামি ধরা পড়ে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১৫ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ৩ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী, ১ জন ওয়ারেন্টভুক্ত, ২ জন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ২ জন সদস্য রয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশ ১০০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী, ২ জন চোর এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জন মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেফতার করে। ফতুল্লা মডেল থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, ৪ জন ওয়ারেন্টভুক্ত, ১ জন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেফতার করে।

বন্দর থানা পুলিশ ১২০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, ৩ জন ওয়ারেন্টভুক্ত এবং ২ জন নিয়মিত মামলার আসামিসহ ৮ জনকে গ্রেফতার করে। নারায়ণগঞ্জ সদর থানা এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদকসেবী, ১ জন ওয়ারেন্টভুক্ত এবং ১ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া আড়াইহাজার থানা পুলিশ ১ জন মাদকসেবী ও অন্যান্য ধারায় ১ জনসহ ২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort