সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি “জান্নাতের পাখিদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি”—প্রধান অতিথি এম এইচ তালুকদার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা

  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২.০৭ পিএম
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। রোববার রাতে শহরের বঙ্গবন্ধু সড়ক ও শায়েস্তা খান সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উচ্ছেদকর্মীদের নিয়ে সেখানে অভিযান চালাতে যান। অভিযানের এক পর্যায়ে হকাররা ক্ষুব্ধ হয়ে সাখাওয়াত হোসেন খানকে ঘিরে ধরেন এবং উচ্ছেদকর্মীদের মারধর করেন।

জীবন নামের এক হকার অভিযোগ করে বলেন, কোনো নোটিশ না দিয়েই রাতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় নাসিক প্রশাসকের লোকজন হকারদের ওপর হামলা করে মালামাল লুট করে নিয়ে গেছে বলে তিনি দাবি করেন এবং এ ঘটনার বিচার চান। সাইফুল ইসলাম নামের অপর এক হকার বলেন, পুলিশ তাদের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। সুরাহা না হলে হকাররা কঠোর আন্দোলনে নামবেন বলে সতর্ক করেন তিনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, নাসিক প্রশাসক পুলিশ বা প্রশাসনকে না জানিয়ে উচ্ছেদ অভিযানে যান। পরে হকারদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাসিক প্রশাসক বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন বলে জানান ওসি।

অভিযানের বিষয়ে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার সময় হকাররা তাদের ওপর হামলার চেষ্টা করে এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তারা মালামাল রাস্তায় ফেলে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল। পরবর্তীতে তিনি সেখান থেকে চলে আসেন এবং বর্তমানে বাসায় অবস্থান করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort