রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত

  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৪.১১ এএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীগোষ্ঠী আরসার সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল মজিদ ওরফে লালাইয়া নামে এ রোহিঙ্গা নিহত হয়েছেন।

এপিবিএন পুলিশের দাবি, নিহত রোহিঙ্গা আরসা কমান্ডার। এ সময় তিন সন্ত্রাসীকে আটক করা হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ক্যাম্প-১৯ এর ৮ নাম্বার ব্লকে গোলাগুলির এ ঘটনা ঘটে।

এপিবিএন পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ক্যাম্প-১৯ এর ৮ নাম্বার ব্লকের আমিন মাঝির বাসার পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের কয়েকটি ঘর ঘিরে ফেলে এপিবিএন। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে আরসা সদস্যরা। এ সময় এপিবিএনও পাল্টা গুলি ছুড়ে।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, গোলাগুলির পর কয়েকটি ঘরে তল্লাশি করে আরসা কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের বাম হাতের পাশে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় মোহাম্মদ তাহের, জামাল হোসেন ও লিয়াকত আলী নামে তিনজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, নিহত লালাইয়া রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চারটি হত্যা মামলার আসামি। গোলাগুলির ঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort