শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

রূপগঞ্জে স্পিনিং মিলে তুলার গোডাউনে আগুন

  • আপডেট সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪.১২ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণঘোপ এলাকায় একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রূপগঞ্জে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকার আলরাজি স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, কর্ণগোপ এলাকার আলরাজি স্পিনিং মিলে তুলা থেকে সুতা তৈরি কারখানার তুলার গোডাউনে ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়।

পরে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৬০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনে কোনো শ্রমিক না থাকায় প্রাণহানি ঘটেনি।

আলরাজি স্পিনিং মিলের জিএম কাজি হাসানুল করিম বলেন, ভোরে হটাৎ তুলার বেল্টে আগুন দেখে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় কর্মরত শ্রমিকরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসে।

 

পরে ফায়ার সার্ভিস এলে অল্প সময়েই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি বলেন, আগুনের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৬০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি বিষয়টি তদন্তের পর বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort