রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৩.৪৮ পিএম
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি- মোঃ মোবারক হোসেন মোল্লা (৪৫) একজন ব্যবসায়ী ও রূপগঞ্জ ইউনিয়নের যুব দলের সহ-সভাপতি। তাহাকে বিবাদী ১। মোঃ সবুজ মিয়া (৩৮) পিতা- মোঃ খোরশেদ আলম, ২। কাইয়ুম মিয়া (২২) ৩। মোঃ ফাহিম মিয়া (২৩) উভয় পিতা- মোঃ আফসার উদ্দিন, ৪। মোঃ হাসান জামিল (২০) পিতা-অজ্ঞাত, মাতা- হাসিনা বেগম, ৫। মোঃ রহিম মিয়া (২০) পিতা- বেনু মিয়া, ৬। নাদিম মিয়া (২৪) পিতা-আনোয়ার আলী, ৭। মোরছালিন (২২) পিতা- মোঃ করিম মিয়া, ৮। আতিকুর রহমান (২৪) পিতা- মোঃ জুলহাস, ৯। হৃদয় মিয়া (২১) পিতা- মৃত আতর, ১০। ফারুক মিয়া (৪০) পিতা- মোঃ সিদ্দিক মিয়া, সর্ব গ্রাম- গুতিয়াব, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ গন খুবই উচ্ছৃংখল, বেপরোয়া, খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির। তাহারা গত ২৮/১০/২০২৬ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ১০.৩০ ঘটিকার সময় মোঃ মোবারক হোসেন মোল্লাকে পূর্বাচল ০৩নং সেক্টর বালুর গদি থেকে ব্যবসায়ীক কাজ শেষে ইয়ামাহা মোটর সাইকেল যোগে বাড়ীতে আসার পথে রূপগঞ্জ থানাধীন গুতিয়াব সাকিনস্থ জনৈক বকুলের বাড়ীর সামনে রাস্তায় পৌছাইলে পূর্ব হইতে উৎ পাতিয়া থাকা উপরোক্ত বিবাদীগন ও তাহাদের সঙ্গীয় অজ্ঞাত নামা আরো ১০/১২ জন বিবাদীরা ধারালো রামদা, চাপাতি, ছেনদা, ছুরি, লোহার রড, হাতুরি, এসএস স্টীলের পাইপ, হকিস্টিক ও বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি জোটবন্ধে মোটর সাইকেলের গতিরোধ করিয়া কিছু বুঝে উঠার পূর্বেই সকল বিবাদীগন পূর্ব শত্রুতার জের ধরিয়া আক্রমন করিয়া এলোপাথারী মারপিট করিতে শুরু করে বলে অভিযোগ উঠে এসেছে ।
ঘটনার বিষয়ে ভূক্তভোগীর পিতা বলেন, ১নং বিবাদীর হুকুমে ২নং বিবাদী তাহার হাতে থাকা লোহার রড দিয়া খুন করার উদ্দেশ্যে মাথা বরাবর বারি মারিলে জীবন রক্ষার্থে আমার ছেলে বাম হাত দিয়া ঠেকাইলে বাম হাতে গুরুতর হাড় ভাঙ্গা জখম করে। ৩নং বিবাদী তাহার হাতে থাকা লোহার হাতুরি দিয়া খুন করার উদ্দেশ্যে স্বজোরে বারি মারিয়া ডান পায়ের হাটুতে গুরুতর ফাটা রক্তাক্ত জখম করে। ১নং বিবাদী তাহার হাতে থাকা লোহার হাতুরিয়া দিয়া খুন করার উদ্দেশ্যে স্বজোরে আঘাত করিয়া বুকে গুরুতর হাড় ভাঙ্গা জখম করে। ৪নং বিবাদী লোহার হাতুরি দিয়া স্বজোরে বারি মারিয়া বাম হাতে গুরুতর ফাটা রক্তাক্ত জখম করে। ১, ৩ ও ৪নং বিবাদীরা ধরিয়া রাখিলে ৫নং বিবাদী লোহার রড দিয়া এলোপাথারী ভাবে পিটাইয়া দুই পায়ের বৃদ্ধাঙ্গুলে গুরুতর ফাটা রক্তাক্ত জখম করে। ৬, ৭, ৮, ৯ ও ১০নং বিবাদীরা লোহার রড, হকিস্টিক ও এসএস স্টীলের পাইপ দিয়া খুন করার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে পিটাইয়া বুকে, পিঠে, হাতে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক থেতলানো, ছেচা, ছিলা, ফুলা রক্তাক্ত জখম করে। শফি উদ্দিন মোল্লা আরো বলেন, বিবাদীরা আমার ছেলের মোটর সাইকেল ভাংচুর করিয়া অনুমান ৫০,০০০/-টাকার ক্ষতি সাধণ করে। ২ ও ৩নং বিবাদীদ্বয় আমার ছেলের সাথে থাকা ব্যবসার নগদ ২,৫০,০০০/-টাকা নিয়া নেয়। আমার ছেলের চিৎকার শুনিয়া প্রতিবেশী বকুলের স্ত্রী আগাইয়া আসিয়া ঘটনার বিষয়টি দেখিয়া চিৎকার করিতে শুরু করিলে বিবাদীরা দ্রুত পালাইয়া যায়। বিবাদীরা বলে যে, তাহাদের সাথে বেশি বারাবারি করিলে বা উক্ত ঘটনার বিষয়ে কোন মামলা করিলে আমার ছেলে ও পরিবারের লোকজনদের প্রাণে মারিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদান করে। আমি ও আমার পরিবারের লোকজন আমার ছেলেকে দ্রুত রূপগঞ্জ উপজেলা হাসপাতালে আনিয়া ভর্তি করি।
আমি এখন ন্যায় বিচারের দাবীতে থানায় একটি অভিযোগ দায়ের করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort