শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

রূপগঞ্জে র‌্যাবের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই

  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৪১ এএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হানজালাকে পিস্তলসহ গ্রেপ্তারের পর র‌্যাবের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এসময় হামলায় আহত হয়েছেন র‌্যাবের চার সদস্য।

আহত র‌্যাব সদস্যরা হলেন- হাবিলদার মো. মুসফিকুর রহমান, কর্পোরাল মো. আফজাল হোসেন, এএসআই পাপেল বড়ুয়া ও কনস্টেবল তুষার আহম্মেদ বাপ্পি। পরে আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় শুক্রবার র‌্যাব-১ এর ডিএডি সুবেদার শুক্কুর আলী বাদি হয়ে হানজালাকে প্রধান আসামীকে করে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আর ও ২২০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।

 

রাতে মামলার সত্যতা নিশ্চিত করেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান। এরআগে বৃহস্পতিবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এজাহারের বরাত দিয়ে আতাউর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হত্যা মামলার পলাতক আসামি ও ভূলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হানজালা বিদেশি পিস্তল নিয়ে নাশকতার উদ্দেশ্যে টেলাপাড়া এলাকায় অবস্থান নিয়েছে বলে র‌্যাবেরর কাছে সংবাদ আসে।

 

ওই সংবাদের ভিত্তিতে র‌্যাবব -১ এর পূৃর্বাচল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পিস্তলসহ হানজালাকে গ্রেপ্তার করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে র‌্যাবের উপর হামলা চালিয়ে হাতকড়া পড়া অবস্থায় পিস্তলসহ হানজালাকে ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, এ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort