রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

রূপগঞ্জে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল কাঁচপুর হাইওয়ে পুলিশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৪.৪৪ এএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: ঢাকা-সিলেট মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রী সাধারণের চলাচলে ভোগান্তি কমাতে নারায়ণগঞ্জের ভূলতা গাউসিয়া মার্কেটে এলাকায় মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা ৫শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা গাউসিয়া মার্কেটের দু’পাশের সরকারি জায়গা দখল করে ওই এলাকার সরকারদলীয় প্রভাবশালী চক্র বিভিন্ন দোকানপাট গড়ে তুলে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট হারে হকারদের কাছ থেকে ভাড়া আদায় করে আসছিল।
এসব দোকান থেকে এককালীন ৩০ থেকে ৫০ হাজার টাকা অগ্রিম নিয়ে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করে থাকে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, ভূলতা গাউসিয়া মার্কেটের দুই পাশে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঢাকা- সিলেট মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে এই আভিযান পরিচালনা করা হয়েছে।
এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য কাঁচপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রতি সপ্তাহে মনিটরিং করা হবে। মহাসড়কে প্রতিবন্ধকতা মোকাবেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort