রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

রান্না করছিলেন মা, পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪, ৪.১৮ এএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

প্রতিদিনের মতো রান্নাঘরে কাজ করছিলেন দুই বছরের শিশু মুনতাহার মা। এ সময় শিশু মুনতাহা খেলার ছলে পুকুরে নেমে পড়লে সেখানেই তার মৃত্যু হয়। সোমবার (২৪ জুন) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চর জুশিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মুনতাহা ওই গ্রামের রাসেল ফকিরের মেয়ে।

স্থানীয় ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের মতো মুনতাহার বাবা রাসেল ফকির শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। অন্যদিকে তার মা রান্নাঘরে কাজ করতেছিলেন। এসময় শিশু মুনতাহা তার দাদা ইদ্রিস ফকিরের ঘরের বারান্দায় বসে খেলাধুলা করছিল। এরপর সে সকলের চোখ ফাঁকি দিয়ে পেছনের দরজা দিয়ে পুকুর পাড়ে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর খোঁজাখুঁজি শেষে তাকে পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। এরপর কর্তব্যরত চিকিৎসক মুনতাহাকে মৃত ঘোষণা করেন।

মুনতাহার দাদা ইদ্রিস ফকির ঢাকা পোস্টকে বলেন, দুপুরে মুনতাহার মা রান্না করতেছিল। আমি বারান্দায় মুনতাহাকে নিয়ে শুয়ে ছিলাম। এরপর অল্প সময়ের মধ্যেই সকলের চোখ ফাঁকি দিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে পুকুরের পানিতে ডুবে যায়।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আফজাল হোসেন বলেন, শিশু মুনতাহাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল তার স্বজনরা। আমরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

বিষয়টি নিয়ে গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ ঢাকা পোস্টকে বলেন, মুনতাহা নামে কোনো শিশুর পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort