রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪, ১০.২৪ এএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজের বসতঘরে রাজমিস্ত্রীর কাজ করছিলেন ইয়ামিন ঢালী (৩০) নামে এক যুবক। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর উপজেলার বিলাশখান এলাকার খেলসি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন ঢালী (৩০) খেলসি গ্রামের আব্দুল জলিল ঢালীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে নিজের ঘরে রাজমিস্ত্রীর কাজ করছিলেন ইয়ামিন ঢালী। এ সময় তার পুরো শরীর পানিতে ভিজে গিয়েছিল। ভেজা শরীরে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন ইয়ামিন ঢালী। পরে পরিবারের লোকজনের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আলী ঢালী ঢাকা পোস্টকে বলেন, ইয়ামিন নিজের বিল্ডিং ঘরের অসম্পূর্ণ থাকা কাজ করছিল। যাকে রাজমিস্ত্রীদের ভাষায় বলে আস্তর করা। আস্তর করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। একটু সতর্ক হয়ে কাজ করলে ভাইকে হারাতে হতো না আমাদের।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ ঢাকা পোস্টকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort