রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০২৪, ১০.১৪ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

শরীয়তপুরের ভেদরগঞ্জে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বেলায়েত মোল্লা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মহব্বত আলী মোল্লা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলায়েত মোল্লা একই এলাকার সেলিম মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেলায়েত মোল্লা পেশায় রাজমিস্ত্রির সহকারী। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ তারাবুনিয়া এলাকার একটি মাছের ঘেরের পাশে রান্নাঘর পাকা করার কাজ করছিল সে। এসময় একটি ছেড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় বেলায়েত। পরে তাকে দ্রুত উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বেপারী বলেন, বেলায়েত রাজমিস্ত্রির কাজ করছিল। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে নিতে মারা যায়।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আমি এখনো এ বিষয়ে কোনো তথ্য পাইনি। তবে খোঁজ নিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort