রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ময়মনসিংহে ১৫ ইউপিতে নৌকা ৬টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২, ৪.০০ এএম
  • ৪৯৬ বার পড়া হয়েছে

ষষ্ঠ ধাপে ময়মনসিংহের ভালুকা ও ফুলপুর উপজেলার ২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুই উপজেলার ২১ ইউপির ১৫টিতে নৌকা ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) রাতে ভালুকা ও ফুলপুর উপজেলা পরিষদে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১১ ইউনিয়নের ১০টিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে নির্বাচিতরা হলেন- উথুরা ইউনিয়নে নূরুল ইসলাম, মেদুয়ারীতে জেসমিন নাহার রাণী, ভরাডোবায় শাহ আলম তরফদার, ধীতপুরে লুৎফর রহমান খান সারফুল, ভালুকায় সিহাব আমীন খান, মল্লিকবাড়িতে এসএম আকরাম হোসাইন, ডাকাতিয়ায় হারুনূর রশিদ, কাচিনায় মুশফিকুর রহমান লিটন, হবিরবাড়িতে তোফায়েল আহম্মেদ বাচ্চু এবং রাজৈ ইউপিতে নূরুল ইসলাম বাদশা। বিরুনিয়া ইউপিতে আনারস প্রতীক নিয়ে শামসুল আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেশ চন্দ্র সরকার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নের ৫টিতে নৌকা ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে নির্বাচিতরা হলেন- রুপসী ইউনিয়নে শাহ সুলতান চৌধুরী, বালিয়া ইউনিয়নে দেলোয়ার মোজাহিদ সরকার, ছনধরা ইউনিয়নে আবুল কালাম আজাদ, ভাইটকান্দি ইউনিয়নে আলাল উদ্দিন আহমেদ এবং সিংহেশ্বর ইউনিয়নে শাহ আলী।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিতরা হলেন- রামভদ্রপুরে রোকনুজ্জামান (আনারস), ফুলপুর ইউনিয়নে রেজাউল হক ফকির রাসেল (আনারস), পয়ারী ইউপিতে মফিজুল ইসলাম, বওলা ইউনিয়নে মাহবুব আলম ডালিম (আনারস) এবং রহিমগঞ্জ ইউপিতে একরাম হোসেন চৌধুরী পান্না (ঘোড়া)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort