সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান। সোনারগাঁও সাহিত্য কুটির অভিষেক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্য করলো নিজের সন্তান

  • আপডেট সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১১.৪৭ এএম
  • ১২৪ বার পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার মিজানুর: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে নিজের সন্তান। শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বিশনন্দীর পূর্বপড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক নিহতের ছেলে ইয়াসিন মিয়া। নিহতের নাম মাহবুব।পুলিশ ও স্থানীয়রা জানায়, মাহবুব প্রবাসী ছিলেন। গত কয়েকদিন ধরে তার ছেলে ইয়াসিন মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করে আসছিলে। শুক্রবার সকালেও ইয়াসিন তার বাবা মাহবুবের কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি করেন। এসময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। এসময় সেনা বাহিনীও ঘটনাস্থল পরিদর্শন করে।
আড়াইহাজার থানার নাসির উদ্দিন জানান, হত্যায় জড়িত ইয়াসিন এক সময় মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিল। তবে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort