রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান খুন: ৮ জনের নাম উল্লেখ করে ১৩ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০২২, ৪.২৫ এএম
  • ২৬১ বার পড়া হয়েছে

দেওভোগে মেহেদী হাসান খুনের ঘটনায় আট জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বড় বোন মৌসুমী বাদী হয়ে রোববার (৩১ জুলাই) দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলায় অভিযোগটি দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে মামলা গ্রহণ করেন ফতুল্লা মডেল থানা পুলিশ।

মামলায় আসামী করা হয় ২০২১ সালে ১৭ জুলাই নিহত ইমনের দুই ভাই ওমর (২৭), সবুজ (৩০), একই এলাকার মজিবুরের পুত্র রাসেল @ ভাগিনা রাসেল (২১), মাইকেল (২১), সীমান্ত (২২), শান্ত @ কসাই শান্ত (২১), জুব্বা (২৩), সঞ্চয় (২১) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে।

আসামীদের মধ্য সবুজ ইমন হত্যা মামলার বাদী।

মামলায় উল্লেখ্য করা হয়, নিহত মেহেদী হাসান পশ্চিম দেওভোগ মাদ্রাসার শেষ মাথা মিয়া পাড়ার একটি হোসিয়ারী কারখানায় কাজ করতেন। ৩০ জুলাই রাত দশটার দিকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে রাকিবের চায়ের দোকানের সামনে পৌঁছানো মাত্র পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকারীরা মেহেদী হাসানকে মৃত রজব আলীর মাঠের গলিতে নিয়ে যায়।
সেখানে নিয়ে গিয়ে মেহেদী হাসানকে এলোপাথারী মারপিট করিয়া ও ধারালো ছোরা, চাকু দ্বারা উপর্যপুরি আঘাত করে বুকের ডান পাশে ছোট বড় ১৪ টি গভীর ক্ষত গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। হত্যাকারীরা মেহেদীকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে মেহেদীর ডাক চিৎকারে বাদীসহ পরিবারের সদস্যরা এগিয়ে গিয়ে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে সোহাগ নামক একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়বাসীন্দারা। মেহেদী হত্যাকান্ডের ঘটনায় নিহতের বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। ঘাতকদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort