বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

মৃত ছোট ভাইয়ের স্ত্রীর মামলায় দুই সহোদর গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ১০.৪১ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: মৃত ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে নগরীর জামতলা থেকে সহোদর দুই ভাইকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তারা হলেন: জামতলার মৃত আবুল হাসনাতের ছেলে তুহিন (৫২) ও তুষার (৪৯)।
সোমবার (১১ এপ্রিল) সকালে তাদেরকে জামতলা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ভুক্তভোগী তানজিলা আক্তার (২৫) বাদী হয়ে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এনে মৃত স্বামীর সহোদর দুই ভাইকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় বাদী বলেন, দশ বছর পূর্বে শহরের নিউ চাষাড়া জামতলার মৃত আবুল হাসনাতের পুত্র কামরান হোসেন রানার সাথে বাদীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তারা শ্বশুর বাড়িতেই বসবাস করে আসছিল। ২০২১ সালের ডিসেম্বর মাসের ৩ তারিখে বিদ্যুৎস্পৃস্ট হয়ে বাদীর স্বামী মারা যান। এরপর থেকে অভিযুক্ত আসামিরা বাদীকে বাড়ি থেকে তাড়াতে হুমকির পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। বাদী তার স্বামীর রেখে যাওয়া গুরুত্বপূর্ণ কাগজপত্র চাইলে অভিযুক্ত আসামিরা সন্তানসহ তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে ২ মাস আটকে রাখে। বিষয়টি বাদীর পরিবারের লোকজন জানতে পেরে বাদীকে অভিযুক্তদের বাড়ি থেকে নিয়ে যায়। এক মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাদী পুনরায় কাগজের জন্য অভিযুক্তদের বাসায় গেলে বাদীকে এলোপাতাড়ি ভাবে মারধরসহ বাদীর শ্লীলতাহানী ঘটায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, সোমবার সকালে তুহিন ও তুষারকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort