রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মুন্সীগঞ্জে ৫ টাকায় ব্যাগভর্তি ইফতার পণ্য

  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৩.২৩ এএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে মাত্র ৫ টাকায় রকমারি ইফতার পণ্যে ব্যাগ ভরে বাড়ি ফিরেছেন শতাধিক নারী-পুরুষ।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকার ইদ্রিস আলী মাদবর পলিটেক ইনস্টিটিউট প্রাঙ্গণের সড়কে এ ইফতার বাজারের আয়োজন করে ‘মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র’ নামে একটি সংগঠন।

স্টলে স্টলে সাজানো হয় ইফতারের ৭টি খাদ্য সামগ্রী। ৫ টাকার বিনিময়ে মুড়ি, ছোলা, চিনি, তেল, খেজুর, ডাল ও পেঁয়াজ কিনে নেন ক্রেতারা। শতাধিক পরিবার ওই ইফতার বাজার থেকে ইফতারি পণ্য সামগ্রী কিনে নেন।

আয়োজক সংগঠনের সভাপতি মো. বায়েজিদ খান বলেন, এবারই প্রথম ৫ টাকায় ইফতার দেওয়ার আয়োজন করি। সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতারের কিছু তুলে দিতে পেরেছি। ভবিষ্যতে আরও বড় রকমের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এবার রোজায় শতাধিক পরিবারের মাঝে এই ইফতার বাজারের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort